Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৩ শিশুকে লিচু আর চকলেট খাওয়ানোর প্রলোভনে ধর্ষণের চেষ্টা, আটক ১

এখন সময়: বৃহস্পতিবার, ১৪ মে , ২০২৬, ০৮:০৭:০০ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে দ্বিতীয় শ্রেণির ৩ শিশুকে লিচু আর চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চেঁচোগাড়ী পাড়া গ্রামে প্রতিবেশী ওই ৩ শিশুকে লিচু ও চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় আব্দুল মান্নান। রাতে শিশুরা বিষয়টি পরিবারকে জানালে শনিবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহানুর আলম জানান, সকালে বিষয়টি জানার পর গ্রামবাসী লম্পট আব্দুল মান্নানকে ধরে পিটুনি দিয়ে ঘরে আটকিয়ে রেখে পুলিশে খবর দেয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)