নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। বুধবার রাত ১১টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল শ্রীনাথপুর হালদারপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাকে আটক করে। আটক যুবকের নাম মোঃ আমির হুসাইন (২৩)। তিনি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সূত্রে জানাগেছে, আমির হুসাইন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।