ক্রীড়া প্রতিবেদক : নতুন কুঁড়ি স্পোর্টসের খুলনা বিভাগীয় পর্যায়ে ২ টি পদক অর্জন করেছে যশোরের প্রিয়ন্তি হালদার। প্রিয়ন্তি ৫০ মি মুক্ত সাঁতার ও ৫০ মি চিৎ সাঁতারে তৃতীয় হয়ে ব্রঞ্জ পদক অর্জন করে। খুলনার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রোববার বিভাগীয় পর্যায়ের এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রিয়ন্তি নওয়াপাড়ার দত্তগাতি-দামোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনির শিক্ষার্থী। সে যশোর জেলা দলের হয়ে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। যশোর জেলা দলের প্রশিক্ষক আব্দুল মান্নান ও ম্যানেজার নুরুল আরিফিন বলেন,প্রিয়ন্তি যশোরের জেলা পর্যায়ের মতো খুলনা বিভাগীয় পর্যায়েও কৃতিত্ব দেখিয়েছে। আশা করি জাতীয় পর্যায়েও সাফল্যের সাক্ষর রাখবে।