বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে পরিষদের হলরুমে এ সংক্রান্ত বাজেট ঘোষণা করা হয়। পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা ২ কোটি ২৪ লাখ ৭২ হাজার, ব্যয় ২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা ও উদ্বৃত্ত ১ লাখ ১২ হাজার ৫০ টাকা। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ আব্দুল হাফিজ, ইউপি সদস্য শামছুর রহমান, সাহিদুজ্জামান কাকন, শাহিন রেজা, রিক্তা রানী বিশ্বাসসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।