মাগুরা প্রতিনিধি : মাগুরায় ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে আট দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখা। রোববার বেলা ১১টায় কলেজ রোডের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যাংকার ও গ্রাহক মোঃ মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোঃ মারুফ হোসেনসহ অন্যরা।