Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুর উপজেলা ইউনিয়ন কাপে দুর্দান্ত জয়ে ফাইনালে শ্যামকুড়

এখন সময়: সোমবার, ২৫ মে , ২০২৬, ০৫:৫৬:৫৪ এম

নিজস্ব প্রতিবেদক : মণিরামপুর উপজেলা ইউনিয়ন কাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় সদর ইউনিয়ন ও ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ব্যাট ও বল হাতে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে ৪৮ রানের বড় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে শ্যামকুড় ইউনিয়ন।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১২নম্বর শ্যামকুড় ইউনিয়ন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন দলটির ব্যাটাররা। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা।
দলের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন রাজু। মাত্র ৩২ বলে ঝড়ো ৭৮ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এছাড়া সজীব হোসেন তন্ময় ২৫ বলে ৫৬ রানের কার্যকর ইনিংস খেলে দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সদর ইউনিয়ন। শ্যামকুড়ের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বড় জুটি গড়তে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১৫ ওভার ৪ বলে ১৫১/৯ রান সংগ্রহ করে থেমে যায় সদর ইউনিয়নের ইনিংস।
বল হাতেও উজ্জ্বল ছিলেন রাজু। তিনি ৩ ওভারে ২৮ রান দিয়ে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করেন। ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
দাপুটে এই জয়ে ১২নম্বর শ্যামকুড় ইউনিয়ন এখন চোখ রাখছে শিরোপার দিকে।
ফাইনালে তাদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)