নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর : মণিরামপুরে অভ্যন্তরীণ বোরো (ধান ও চাল) সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান লিটন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্না, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাশ আহমেদ জানান, টলতি বোরো মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, চলতি মৌসুমে দুই হাজার ২শ’৯৩ মেট্রিকটন ধান ও দুই হাজার ৫শ’ ১ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। যা আগামী আগস্ট মাস পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলমান থাকবে।