Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে লিচু গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

এখন সময়: সোমবার, ২৫ মে , ২০২৬, ০৫:৫৭:১৮ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে লিচু গাছ থেকে পড়ে হাবিবুর রহমান (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ফয়দাবাজ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান ওই গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে। স্বজনরা জানিয়েছেন, দুপুর ১২ টার দিকে নিজ বাড়ির পাশে গাছ থেকে লিচু পাড়ছিলেন হাবিবুর রহমান। এসময় তিনি অসাবধানবশত নিচে পড়ে আহত হন। বড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হাবিবুর রহমান মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে হাবিবুর রহমানের মৃত্যু হতে পারে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)