Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে দুস্থদের মাঝে বিন্দুর ঈদ উপহার প্রদান

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ , ২০২৬, ০৮:০১:১২ এম

 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :  সাতক্ষীরার কালিগঞ্জে দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে বিন্দু নারী উন্নয়ন সংগঠন’র উদ্যোগে এ সামগ্রী প্রদান করা হয়। 

বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, জনপ্রতি ৫ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা লিটার তৈল, ১ কেজি সেমাই, আধা কেজি লাচ্চা ও ১ কেজি চিনি প্যাকেজ আকারে প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিন্দুর প্রোগ্রাম অফিসার (মিডিয়া এন্ড কমিউনিকেশন) শেখ শাওন আহমেদ সোহাগ, প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা, প্রোগ্রাম অফিসার (জেন্ডার)  শাহিনুর ইসলাম, হিসাব রক্ষক অফিসার অমিও কুমার মন্ডল, সহকারী প্রোগ্রাম অফিসার রুবিয়া খাতুন প্রমুখ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)