Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় মাদকসহ আটক চারজনের বিভিন্ন মেয়াদে সাজা

এখন সময়: বৃহস্পতিবার, ১৬ জুলাই , ২০২৬, ০১:৪৬:৩৬ এম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ও এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের মৃত মো. রাজা মিয়া শেখের ছেলে মো. নাহিদ শেখ (২৮), ঈশানগাতী গ্রামের ওলিয়ার শেখের ছেলে সাইফ শেখ (২৩), উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪২) এবং কলাগাছী গ্রামের সমির সরকারের ছেলে বিনয় সরকার (৩৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার পাঁচুড়িয়া থেকে ইউসুফ শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ নাহিদ শেখ, দুই পিস ইয়াবাসহ সাইফ শেখ এবং দুই পিস ইয়াবাসহ বিনয় সরকারকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ইউসুফ শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, নাহিদ শেখকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯ হাজার টাকা জরিমানা, সাইফ শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং বিনয় সরকারকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মাদকসহ আটকের পর চারজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক অপরাধের ধরন অনুযায়ী অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন। সাজা ঘোষণার পর লোহাগড়া থানা পুলিশের সহযোগিতায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)