কপিলমুনি(খুলনা) প্রতিনিধি : কপিলমুনিতে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে মদন নামের ১ ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিমনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম মদন ওরফে মনোরঞ্জন বিশ্বাস (৪৫)। তিনি ওই গ্রামের মৃত শৈলেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কাশিমনগর গ্রামে মনোরঞ্জন বিশ্বাসের বাড়িতে একটি বিশেষ যৌথ অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল¬াশি করে ২ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামিকে গ্রেফতারের পর ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। এ সময় অপরাধ স্বীকার করায় আসামিকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। জানাযায়, মদন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।