Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ১৬শ’ পিস ইয়াবাসহ ইমরান আটক

এখন সময়: শনিবার, ১১ জুলাই , ২০২৬, ০৫:৫৪:০৯ এম

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় ১৬’শ পিস ইয়াবাসহ ইমরান হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদ পেয়ে ৬ জুলাই রোববার বিকেলে চৌগাছা থানার পুলিশ উপজেলার পাশাপোল ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালায়। এসময় ইমরানের বাড়ি তল্লাশি করে ১৬’শ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। আটক ইমরান উজিরপুর গ্রামের আকিমুল ইসলামের ছেলে। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমরান দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)