মাগুরা প্রতিনিধি : মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে উপজেলা পর্যায়ে মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান প্রজেক্ট মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় এ বিজ্ঞান প্রজেক্ট মেলার উদ্বোধন করেন মাগুরার নবাগত জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ। এ সময় মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ খান কিজিল, মাগুরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক অসিত কুমার রায়, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ ও জেলা শিক্ষা অফিসের পরিদর্শক সেলিম রেজা প্রমুখ। সভায় আয়োজকরা জানান, সরকার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আরো সৃজনশীল ও বিজ্ঞানের নানা প্রযুক্তির অভিনব আবিষ্কার সম্পর্কে সচেতন করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। যদি আলোকে জেলায় জেলায় শুরু হয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মেলা। মেলা থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আরো বেশি বিজ্ঞান বিষয়ক নানা বিষয় নিয়ে গবেষণা ও বিজ্ঞান বিষয়ে তাদের নানা রকম প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারবে।
দিনব্যাপী মেলায় মাগুরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ টি দল ২০টি স্টলে তাদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করেছে।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর আয়োজন করে।