Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ০৩:১৬:৪৩ পিএম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এই র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার পরিদর্শক ( অপারেশন ও তদন্ত) আতিয়ার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)