Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত

এখন সময়: সোমবার, ১৫ জুন , ২০২৬, ০১:১৭:০৪ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় লাভলি বেগম (৪২) নামে এক গৃহবধূ আহত হয়েছে। রোববার সকালে উপজেলার হাট শ্রীকোলে ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নজির মণ্ডলের স্ত্রী। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলার শিকার ওই গৃহবধূ বলেন-আমরা আলাউদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়ির পাশে সাড়ে ৫ শতক জমি কিনেছি। সেই জমিতে মাটি ফেলতে গেলে প্রতিবেশী গোলাম ও তার ছেলে কামরুল আমাকে লোহার খুন্তা দিয়ে মারধর করে। এ সময় আমার চোখে ও মুখে আঘাত লাগে। ডান চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। আমার স্বামীকে ও তারা মারধর করে। এখন মাগুরা সদর হাসপাতাল আমাকে রাখতে চাচ্ছে না। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই।
এ ব্যাপারে গোলাম ও কামরুল ইসলামের সাথে যোগাযোগ করে বক্তব্য নেয়ার চেষ্টা করেও কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)