Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে আগুনের তাপে শুঁটকি তৈরি, আস্তানা ধ্বংস

এখন সময়: মঙ্গলবার, ১৬ জুন , ২০২৬, ১২:২৩:০২ পিএম

বাগেরহাট প্রতিনিধি : নিষেধাজ্ঞার মধ্যে সুন্দরবনে বিষ (কীটনাশক) প্রয়োগে মাছ শিকার করে শুঁটকি তৈরী করছিলেন একদল জেলে নামধারী দুর্বৃত্ত। খবর পেয়ে বনরক্ষীরা অভিযান চালিয়ে দুই বস্তা শুঁটকি, চার বোতল কীটনাশক, দুটি ডিঙি নৌকাসহ মৎস্য আহরণ ও শুঁটকি তৈরীর বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। শনিবার (৫ জুন) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া ফরেস্ট অফিসের শিয়ালা নদীর অফিস খাল এলাকায় অভিযানকালে সুন্দরবনে গহীনে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধ্বংস করে দেয়া হয়েছে অবৈধ শুঁটকি তৈরীর আস্তানাটি।
চরাপুটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদাজ্জামান জানান, অসাধু জেলেরা নিষেদাজ্ঞা অমান্য করে গোপনে বনে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার করেন। বনের মধ্যে বিশেষ কায়দায় তৈরী করা মাচায় সেই বিষাক্ত মাছ আগুনের তাপে শুকিয়ে করা হচ্ছিল শুঁটকি। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা চালানো হয়। অভিযানকালে জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে শুঁটকি, কীটনাশক, নৌকাসহ বিভিন্ন মালামাল জব্দ করে আস্তানাটি করে ধ্বংস করে দেয়া হয়েছে। দুর্বৃত্তরা দলে ৪ থেকে ৫ জন ছিলেন। পলাতক জেলেদের ধরতে অভিযান চলামন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সুন্দরবনের বন্যপ্রাণী, মৎস্য সম্পদের নিরাপদ প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ১ জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য বনজীবি ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)