আলমডাঙ্গা অফিস : আলমডাঙ্গা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সদস্যরা। মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলমডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত ইউএনও শাহীনুর আক্তারকে বরণ করে নেওয়া হয়। সাক্ষাৎকালে সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা ও বিভিন্ন জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। একইসঙ্গে আলমডাঙ্গার সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমকে গণমাধ্যমে ইতিবাচকভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার কথাও আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজেদুল হক, রিফাজ্জেল হোসেন ও কে.এ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মীর ফাহিম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুল হক, অর্থ সম্পাদক মোঃ হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর জুয়েল, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ফারাজী, ক্রীড়া সম্পাদক মোঃ মহসীনুজ্জামান চাঁদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ লাল্টু রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, সংস্কৃতি সম্পাদক মোঃ সাকিব হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক গোলাম রহমান চৌধুরী এবং নির্বাহী সদস্য রাশেদ রানা বিপন, বহুরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম উলুসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক প্রভাষক শেখ শফিউজ্জামান, সিনিয়র সাংবাদিক জামসিদুল হক মুনি প্রমুখ।