Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৮:২৪:৪৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি রাব্বি ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রাব্বি ইসলাম (২০) যশোরের শার্শা উপজেলার ফুলসর গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ জানায়,কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের সোনিয়া বেগম বৃহস্পতিবার শার্শা থানায় একটি লিখিত এজাহার দেন। এজাহারে তিনি অভিযোগ করেন,গত বছরের ২০ ডিসেম্বর দিবাগত রাত এবং ২১ ডিসেম্বর ভোররাতে তার ১৭ বছর বয়সী মেয়েকে শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের একটি বাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রাব্বি ইসলাম।
ঘটনার বিষয়ে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর তিনি আইনি সহায়তার জন্য থানায় আসেন। এ ঘটনায় শার্শা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর যশোর জেলা পুলিশের নির্দেশনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)– এর নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে শুক্রবার ভোর ৬টার দিকে ফুলসর এলাকা থেকে অভিযুক্ত রাব্বি ইসলামকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)