Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সদস্য আটক

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৫:৫১:০০ পিএম

আ: মালেক রেজা, শরণখোলা : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমারি খাল এলাকায় কোস্টগার্ডের সাথে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম-শরীফ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বনদস্যুরা টিকতে না পেরে পালানোর সময় কোস্টগার্ডের হাতে তিন বনদস্যু আটক হয়। ১৩ মে বিকেলে ২টা থেকে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড পরিচালনা করে কোস্টগার্ড। পরে আটককৃতদের তল্লাশি চালিয়ে এক নালা তিনটি বন্দুক, ১ টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গোলা, ২ টি ওয়াকিটকি ও ৪ টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের মোংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ১৫ মে সকালে বলেন-সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালিয়ে বনদস্যু করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদে ওই এলাকায় ১৪ মে বিকেলে অভিযান চালানো হয়। এ সময় বনদস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় এ সময় আত্ম রক্ষার্থে কোস্টগার্ড ও পাল্টা গুলি চালায়। পরে কোস্টগার্ডের সাথে টিকতে না পেরে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড করিম শরীফ বাহিনীর ৩ সদস্যকে আটক করে। আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ভিন্ন ভিন্ন এলাকার মেহেদী হাসান (২৫) ও রমজান শরীফ (১৯)। এছাড়া ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মোঃ এনায়েত (২৫)। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়।
উল্লেখ্য কোস্টগার্ড গত ১৩ মে বুধবার বিকাল ৫ টা থেকে ২ দিন ব্যাপি অপারেশন ম্যানগ্রোভ শীল্ড পরিচালনা করে আসছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দস্যুরা জানায় দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এছাড়া গত ১৩ মে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীদের সাথে করিম শরীফ বাহিনীর বন্ধু যুদ্ধের ঘটনা ঘটে । এ সময় বনরক্ষীরা আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ চার জিম্মি জেলেকে উদ্ধার ও করিম শরীফ বাহিনীর একটি ট্রলার জব্দ করে।
এ বিষয়ে কোস্টগার্ড মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন-সুন্দরবন দস্যু মুক্ত করতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)