Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় নদীতে পড়ে নিখোঁজ ট্রলার চালকের সন্ধান মেলেনি

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০২:২০:৩৮ পিএম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ ট্রলার চালক মো. হোসেন মোড়লের (৪০) সন্ধান ১৩ ঘন্টাও মেলেনি। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মোংলা নদীর পৌরসভার লেবার ঘাট এলাকায় ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হবার পর ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরিরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ ট্রলার চালক হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ হোসেন মোড়ল খুলনার দাকোপ উপজেলার চালনা গ্রামেন ইউনুস মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, ট্রলার চালক হোসেন মোড়ল প্রতিদিনই দাকোপের চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। বৃহস্পতিবারও হ্যাচারী থেকে মাছের পোনা নিয়ে পৌরসভার লেবার ঘাটে পৌঁছান। পরে ট্রলার থেকে নামার সময় হঠাৎ পা পিছলে মোংলা নদীতে পড়ে পানিতে তলিয়ে যান। প্রথমে স্থানীয় ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে। এরপর খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ ট্রলার চালক হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মোংলা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. দেলোয়ার হোসেন জানান, নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এর পরপরই নৌবাহিনী ও কোস্টগার্ডের আরো দুটি ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজ ট্রলার চালকের কোন সন্ধান মেলেনি। নিখোঁজ ট্রলার চালককে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)