Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাবেক এমপি আনার হত্যার দুই বছরেও মেলেনি মরদেহ

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৮:৫৪:৩১ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের তিন বারের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়ে নিখোঁজ বা হত্যাকাণ্ড ঘটনার ১২ মে দুই বছর পূর্ণ হলো। গত ২০২৪ সালের এদিন তিনি ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার নিউটাউনে একটি ফ্লাটে হত্যার শিকার হন বলে বিভিন্ন গনমাধ্যমে প্রচার হয়। তবে, আলোচিত ওই খুন বা নিখোঁজের আজো কোন সঠিক হদিস মেলেনি। ওই সময়ে তাকে নিয়ে বাংলাদেশ ও ভারতের একাধিক গণমাধ্যমে প্রচার হয় একটি চক্র তাকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে খণ্ড খণ্ড করে ফেলে দিয়েছে। এরপর বাংলাদেশের ডিবি পুলিশ খুনের রহস্য উন্মোচনে ভারতে তদন্তে গিয়ে এমপি আনারের মরদেহের কাটা টুকরো অংশ উদ্ধারের কথা জানায়। অপরদিকে ভারতের পুলিশ এমপি আনার হত্যা সন্দেহে বাংলাদেশের সন্ত্রাসী কসাই জেহাদসহ ৩ জনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতেই ভারতের পুলিশ এক অভিযান চালিয়ে কলকাতার অদূরে একটি পুকুর থেকে কয়েক টুকরো হাড় খণ্ড উদ্ধার করে। যা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত রিপোর্ট দেবার কথা। কিন্তু অদ্যাবধি দুই বছর পেরোলেও সাবেক এমপি আনারের পরিবার ওই রিপোর্ট বা মরদেহের কোন টুকরো অংশ আজো হাতে পায়নি। যে কারণে মরহুম এমপি আনারের জানাজার নামাজ বা দাফন কার্যক্রমও সম্পন্ন করতে পারেনি পরিবারটি।
এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, ভারতে চিকিৎসা নিতে গিয়ে তার পিতার
নৃশংশতম হত্যাকাণ্ডের কথা বিভিন্ন গণমাধমের মাধ্যমে জেনেছেন। ডরিন ক্ষোভের সাথেই বলেন-একজন এমপি হত্যা মামলার মূল আসামি সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা কিভাবে জামিন পায়। এখন আমি আমার পিতা হত্যার বিচার পাবো তো ? ডরিন বর্তমান তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা সরকারের কাছে দাবি জানান।
ডরিন আরো জানান, তার পিতার দেহের খণ্ডাংশ উদ্ধারের পর ভারতের প্রশাসনের ডাকে ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা দিয়ে এসেছেন। কিন্তু, দুই বছর পার হল এখনো তারা কোন চূড়ান্ত রিপোর্ট দেয়নি। বাবার মরদেহের খণ্ডাংশও পায়নি। যে কারণে ইসলামী শরিয়হ মোতাবেক আজো তার বাবার জানাজা নামাজ ও দাফন কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এছাড়াও বাবার মৃত্যু সার্টিটিফিকেট না পাওয়াতেও পরিবারের বিভিন্ন কাজ সম্পন্নে সমস্যা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)