Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় শিশু সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৯:০৬:২৪ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস-এর আয়োজনে জরুরি অবস্থায় লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে শিশু সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সকালে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেসি সভার উদ্দেশ্য তুলে ধরেন উন্নয়ন সংস্থা জেজেএস-এর অ্যাডভোকেসি অফিসার তারিক বিন ওয়াহিদ। সভায় বিশেষ অতিথি ছিলেন তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকারী অধ্যাপক আঃ মালেক রেজা, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় প্রধানশিক্ষক মোঃ আসাদুজ্জামান। সভায় আরো বক্তব্য রাখেন সাউথখালী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সালাউদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টিম লিডার মিন্টু, সাউথখালি ইউনিয়ন টিম লিডার আব্দুস সাত্তার, সাংবাদিক সাবেরা ঝর্ণা। উপজেলা শিশু ফোরাম এর সভাপতি তায়েবা, সদস্য সচিব মুশফিকা, সহসভাপতি ইভা ও সদস্য জাবেদইয়া জাহিদ। সভায় বক্তরা দুর্যোগকালীন সময়? সাইক্লোন সেল্টার গুলিতে শিশু ও নারীদের সুরক্ষায় মানসম্মত ব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরেন এবং এ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার গ্রহণ করার জন্য উন্নয়ন সংস্থা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)