Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবি উপাচার্যের সাথে পিএসসি সদস্যের সৌজন্য সাক্ষাৎ

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৫:৫১:২৩ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. আমজাদ হোসেন। ৭ মে (বৃহস্পতিবার) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও গুণগত মানোন্নয়নসহ উচ্চশিক্ষার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় হয়। এ সময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিকে অবহিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য পিএসসি সদস্যকে মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)