Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

এখন সময়: শনিবার, ১৬ মে , ২০২৬, ০৫:৫১:৩০ পিএম

খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেমস (আইআইএসএসসিই)-এর বোর্ড অব গভর্নরসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে (বুধবার) বিকেল ৩টায় ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বোর্ডের সভাপতি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সভায় আইআইএসএসসিই’র অধীনে মাস্টার্স ও সার্টিফিকেট কোর্স চালু, অর্ডিন্যান্সের ধারা সংশোধন, বিভিন্ন গবেষণা কর্মসূচির অনুমোদন, আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন, রিসার্চ ফেলো প্রদান এবং বাজেট অনুমোদনসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপাচার্য বলেন-বোর্ড অব গভর্নরসের এই সভার মধ্য দিয়ে আইআইএসএসসিই’র নতুন যাত্রা শুরু হলো। তিনি উপস্থিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রচেষ্টার ফল হিসেবে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সুন্দরবনকেন্দ্রিক গবেষণার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট এবং ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজিসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহ যৌথভাবে গবেষণায় অংশ নিতে পারবে। মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণা জোরদারের মাধ্যমে উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে এ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য আরও বলেন, সুন্দরবন বাংলাদেশের গর্ব ও বিশ্ব ঐতিহ্যের অংশ। তাই এই ইনস্টিটিউটের কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করে একে গবেষণার একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে হবে। দেশি-বিদেশি গবেষক, উন্নয়ন সংস্থা ও নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জ্ঞানভিত্তিক গবেষণা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ করে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন আইআইএসএসসিই’র পরিচালক ও বোর্ডের সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ রায়হান আলী, বোর্ডের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রো-ফরেস্ট্রি বিভাগের প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নবীউল ইসলাম খান ও প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং আইআইএসএসসিই’র সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)