Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নির্বাচনে জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকেই বেছে নিবে : লবি

এখন সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারি , ২০২৬, ০৩:২০:৫৮ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি দল দেশ নায়ক তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। যারা দেশের স্বাধীনতা চাইনি তারা এখন দেশের মালিক হতে চাচ্ছে। আগামী নির্বাচনে জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকেই বেছে নিবে। হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হচ্ছে। বিএনপি সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে ছিল আছে থাকবে। কোন শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
রোববার বিকালে ফুলতলা স্বাধীনতা চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন বিএমএ’র সাবেক মহাসচিব ও সাবেক এমপি ডাঃ গাজী আব্দুল হক, জেলা যুব দলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ। সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটোর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোল্যা মফিজুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, শিল্পপতি ফেরদৌস আহমেদ ভুঁইয়া, যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বাবু, এনামুল হোসেন পারভেজ, অহিদুজ্জামান মোল্যা নান্না, মশিউর রহমান বিপ্লব, সাব্বির হোসেন রানা, শেখ লুৎফর রহমান, মোল্যা মনিরুল ইসলাম, আহসানুল হক লড্ডন, অনুপম মিত্র, আতাউর রহমান, আনিছুর রহমান পলাশ, জামাল হোসেন ভুঁইয়া, মোতাহার হোসেন কিরণ, রবিউল ইসলাম রবি, মিতা পারভীন, আলমগীর মোল্যা, পিন্টু জমাদ্দার, ইদ্রিস মোল্যা, সরদার কামরুজ্জামান খান, আঃ রউফ গাজী প্রমুখ। সভায় ফুলতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মোঃ কবির হোসেন, দামোদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের সহ-সেক্রেটারী হায়দার ভুঁইয়া এবং ব্যবসায়ী জয়দেব বিশ্বাস বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)