ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনা ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলি আজগার লবি বলেছেন, আমার ব্যক্তিগত জীবনে কোন কিছু চাওয়া পাওয়ার নেই। আমি এসেছি এলাকার সেবামূলক কাজ করতে। সেজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে।
শুক্রবার বিকালে ফূলতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পায়গ্রাম কসবা হাইস্কুল মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান । প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, সাব্বির হোসেন রানা, শেখ লুৎফর রহমান, মোল্যা মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য কাজী শফিক আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আনিছুর রহমান পলাশ, নাসিদুল ইসলাম পরাগ, জাকির হোসেন, কাজী টিটো, রাজীব হোসেন, কাজী রাজু প্রমুখ। এর পূর্বে বিকাল ৩ টায় ফুলতলা ইউনিয়নের রবীন্দ্র কমপ্লেক্সে এলাকায় এক উঠান বৈঠকে আলহাজ্ব আলি আজগার লবি প্রধান অতিথির বক্তৃতা করেন।