জীবননগর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদ হাচান বাবু খাঁনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ বাজারে হাসাদাহ ইউনিয়ন বিএনপির নিজ পার্টি অফিসে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা অনুষ্ঠানে জীবননগর
উপজেলা বিএনপির ৩নম্বর সিনিয়র সহ সভাপতি লে: কর্নেল অবসরপ্রাপ্ত মঞ্জুর সিদ্দিকী মিলনের নেতৃত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল- মামুন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান রানা, হাসাদাহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনর রশিদ, সদস্য সচিব শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক রাজন আহাম্মদসহ সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং হাসাদাহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।