ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ১২৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণীর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসি মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সাবেক ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন মোল্যা। আবু সাঈদ কবিরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউল্লাহ হারেজী, সন্দিপন রায়, খান এমরান আহমেদ, শিক্ষক নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, ক্রীড়া শিক্ষক মোঃ আনিসুর রহমান, মশিউর রহমান, জিয়াউর রহমান, গাজী আবু জাফর প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।